এন্ট্রাপ্রেনারশিপ ল্যাবের লোগো

সচরাচর জিজ্ঞাসা

উদ্যোগ ও উদ্যোক্তা সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসা ও উত্তর — প্রতিটি উত্তরের সঙ্গে মেন্টরের সঙ্গে আলোচনার জন্য একটি বাস্তব কাজ।

← মেন্টরশিপে ফিরে যান

উদ্যোক্তা হওয়ার শুরু

উদ্যোক্তা কাকে বলে?

যিনি নিজের উদ্যোগে কোনো পণ্য বা সেবা তৈরি বা বিক্রি করেন, ঝুঁকি নেন এবং ব্যবসার দায়িত্ব নেন, তিনি উদ্যোক্তা।

মেন্টরিং

আপনার নিজের উদ্যোগের সবচেয়ে বড় শক্তি ও সবচেয়ে বড় সমস্যা কী—মেন্টরের সঙ্গে আলোচনা করুন।

চাকরি করাই কি সফল হওয়ার একমাত্র পথ?

না। চাকরি একটি ভালো পথ। আবার নিজের উদ্যোগের মাধ্যমে নিজের কর্মসংস্থান তৈরি করা এবং ভবিষ্যতে অন্যের কর্মসংস্থান তৈরি করাও সম্ভব।

মেন্টরিং

আপনার দক্ষতা ও আগ্রহ অনুযায়ী চাকরি নাকি উদ্যোগ—কোন পথে আপনি এগোতে চান, মেন্টরের সঙ্গে আলোচনা করুন।

তরুণরা কেন উদ্যোক্তা হতে পারে?

তরুণদের নতুন কিছু শেখার আগ্রহ, প্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং নতুন চিন্তা করার ক্ষমতা থাকে। এগুলো কাজে লাগিয়ে ছোট উদ্যোগ শুরু করা যায়।

মেন্টরিং

আপনার বয়স, দক্ষতা ও আগ্রহ অনুযায়ী ৩টি সম্ভাব্য উদ্যোগের আইডিয়া মেন্টরের সঙ্গে আলোচনা করুন।

উদ্যোগ শুরু করতে কি অনেক টাকা দরকার?

সবসময় নয়। নিজের দক্ষতা, স্থানীয় সম্পদ ও বাজারের চাহিদা কাজে লাগিয়ে ছোট পরিসরে শুরু করা যায়।

মেন্টরিং

আপনার হাতে যতটুকু পুঁজি আছে, তা দিয়ে কীভাবে ছোট করে শুরু করা যায়—মেন্টরের সঙ্গে হিসাব করুন।

ব্যবসার নতুন আইডিয়া কোথা থেকে পাব?

মানুষের প্রয়োজন ও সমস্যার দিকে তাকান। মানুষ কী কিনতে চায়, কী পেতে কষ্ট হয় বা কোন সেবা এলাকায় নেই—এসব থেকেই ব্যবসার আইডিয়া পাওয়া যায়।

মেন্টরিং

আপনার এলাকার ৩টি সমস্যা লিখে মেন্টরের সঙ্গে আলোচনা করুন—কোন সমস্যাকে ব্যবসার সুযোগে পরিণত করা যায়?

স্থানীয় সম্পদ ও ব্যবসার আইডিয়া

কৃষিকে ঘিরে কী ধরনের উদ্যোগ করা যায়?

কৃষি শুধু চাষাবাদ নয়। বীজ, চারা, নার্সারি, কৃষিপণ্য সংগ্রহ, বাছাই, সংরক্ষণ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণেও ব্যবসার সুযোগ আছে।

মেন্টরিং

আপনার এলাকায় কোন কৃষিপণ্য বেশি পাওয়া যায় এবং সেটি দিয়ে নতুন কী পণ্য তৈরি করা যায়—মেন্টরের সঙ্গে ভাবুন।

কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে কেন বিক্রি করব?

কাঁচা পণ্যের তুলনায় পরিষ্কার, বাছাই, শুকানো, প্রক্রিয়াজাত ও প্যাকেট করা পণ্যের মূল্য বেশি হতে পারে।

মেন্টরিং

আপনার এলাকার একটি কৃষিপণ্য বেছে নিয়ে মেন্টরের সঙ্গে আলোচনা করুন—এটি কীভাবে নতুন পণ্যে রূপ দেওয়া যায়।

বাড়িতে তৈরি ঐতিহ্যবাহী খাবার কি ব্যবসা হতে পারে?

অবশ্যই। পিঠা, আচার, মসলা, নাড়ু, মুড়ি, চিড়া বা এলাকার বিশেষ খাবার পরিচ্ছন্নভাবে তৈরি ও সুন্দরভাবে প্যাকেট করে বিক্রি করা যায়।

মেন্টরিং

আপনার পরিবার বা এলাকায় কোন ঐতিহ্যবাহী খাবার জনপ্রিয়, তা নিয়ে মেন্টরের সঙ্গে ব্যবসার সম্ভাবনা আলোচনা করুন।

পুষ্টিকর খাবার নিয়ে উদ্যোগ করা যায়?

যায়। স্থানীয়ভাবে পাওয়া পুষ্টিকর উপাদান ব্যবহার করে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করা যেতে পারে। তবে খাদ্য নিরাপত্তা ও পরিচ্ছন্নতা অবশ্যই নিশ্চিত করতে হবে।

মেন্টরিং

আপনার এলাকায় সহজে পাওয়া পুষ্টিকর ৩টি উপাদান দিয়ে কী পণ্য তৈরি করা যায়, মেন্টরের সঙ্গে আলোচনা করুন।

হস্তশিল্প কি এখনো ব্যবসা হতে পারে?

হ্যাঁ। স্থানীয় কারুশিল্পের সঙ্গে নতুন ডিজাইন, ভালো মান, সুন্দর প্যাকেজিং ও নতুন বাজার যুক্ত করা গেলে ভালো ব্যবসা হতে পারে।

মেন্টরিং

আপনার এলাকার একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প বেছে নিয়ে মেন্টরের সঙ্গে নতুন ডিজাইন বা নতুন ব্যবহার নিয়ে আলোচনা করুন।

কাঠ ও বেত দিয়ে কী ধরনের ব্যবসা করা যায়?

বেতের ঝুড়ি, চেয়ার, টেবিল, ডালা, storage basket, শোপিস, lamp shade বা ঘর সাজানোর পণ্য তৈরি করা যায়। কাঠ দিয়েও ছোট furniture ও decorative items তৈরি করা যায়।

মেন্টরিং

স্থানীয় কাঠ বা বেতের পণ্যকে আধুনিক কাস্টমারের জন্য কীভাবে আকর্ষণীয় করা যায়, মেন্টরের সঙ্গে ভাবুন।

স্থানীয় উপকরণ দিয়ে ব্যবসা করার সুবিধা কী?

উপকরণ কাছে পাওয়া গেলে পরিবহন খরচ কমতে পারে। স্থানীয় দক্ষতা ও জ্ঞানও কাজে লাগানো যায়।

মেন্টরিং

আপনার এলাকায় সহজে পাওয়া ৫টি উপকরণের তালিকা করুন এবং কোনটি দিয়ে ব্যবসা করা যায় মেন্টরের সঙ্গে আলোচনা করুন।

বাড়ির নারীদের দক্ষতা কি ব্যবসায় কাজে লাগানো যায়?

অবশ্যই। রান্না, সেলাই, নকশিকাঁথা, হস্তশিল্প, খাবার তৈরি বা বাগান করার মতো দক্ষতা ছোট উদ্যোগে পরিণত করা যায়।

মেন্টরিং

পরিবারের সদস্যদের কী কী দক্ষতা আছে এবং সেগুলো দিয়ে কী উদ্যোগ করা যায়—মেন্টরের সঙ্গে আলোচনা করুন।

বাজার ও কাস্টমার

গ্রামের পণ্য কি শহরের বাজারে বিক্রি করা যায়?

যায়। তবে ভালো মান, পরিচ্ছন্ন প্যাকেজিং, সঠিক দাম, নিয়মিত সরবরাহ ও ভালো যোগাযোগ দরকার।

মেন্টরিং

আপনার পণ্য শহরের কোন ধরনের কাস্টমার কিনতে পারেন এবং তাদের কাছে কীভাবে পৌঁছাবেন—মেন্টরের সঙ্গে পরিকল্পনা করুন।

অনলাইনে পণ্য বিক্রি করতে কী দরকার?

ভালো ছবি, পরিষ্কার পণ্যের তথ্য, দাম, যোগাযোগের ব্যবস্থা এবং নির্ভরযোগ্য delivery ব্যবস্থা দরকার।

মেন্টরিং

আপনার একটি পণ্যের জন্য মেন্টরের সঙ্গে বসে একটি সহজ Facebook/WhatsApp পোস্ট তৈরি করুন।

আমার পণ্য অন্যের মতো হলে আমি কীভাবে আলাদা হব?

ভালো মান, বিশেষ স্বাদ, সুন্দর ডিজাইন, ভালো প্যাকেজিং, সময়মতো delivery বা ভালো customer service দিয়ে আলাদা হওয়া যায়।

মেন্টরিং

“আমার পণ্য অন্যের চেয়ে কেন ভালো?”—এই প্রশ্নের একটি পরিষ্কার উত্তর মেন্টরের সঙ্গে তৈরি করুন।

কাস্টমার কেন আমার পণ্য কিনবে?

কারণ আপনার পণ্য তার কোনো প্রয়োজন পূরণ করবে বা কোনো সমস্যার সমাধান করবে।

মেন্টরিং

৫ জন কাস্টমারকে জিজ্ঞেস করুন—“আপনি আমার পণ্য কেন কিনেছেন?” উত্তরগুলো মেন্টরের সঙ্গে আলোচনা করুন।

কাস্টমারের অভিযোগ কীভাবে সামলাব?

আগে মন দিয়ে শুনুন। তর্ক না করে সমস্যাটি বুঝুন এবং সম্ভব হলে দ্রুত সমাধান দিন।

মেন্টরিং

আপনার পাওয়া একটি অভিযোগ মেন্টরকে বলুন এবং কীভাবে আরও ভালোভাবে সামলানো যেত তা আলোচনা করুন।

টাকা, দাম ও ব্যবসা বড় করা

বিক্রি বেশি হলেই কি ব্যবসা ভালো?

না। বিক্রি বেশি হলেও খরচ বেশি হলে লাভ কম হতে পারে। তাই বিক্রি, খরচ ও লাভ—তিনটিই দেখতে হবে।

মেন্টরিং

গত এক মাসের বিক্রি ও খরচ নিয়ে মেন্টরের সঙ্গে বসে প্রকৃত লাভ হিসাব করুন।

ব্যবসার টাকা ও সংসারের টাকা আলাদা রাখব কেন?

এতে ব্যবসায় কত টাকা আছে এবং কত লাভ হচ্ছে তা সহজে বোঝা যায়।

মেন্টরিং

আপনার ব্যবসার টাকা আলাদা রাখার একটি সহজ পদ্ধতি মেন্টরের সঙ্গে ঠিক করুন।

বাকিতে পণ্য বিক্রি করলে কী সমস্যা হতে পারে?

বিক্রি হলেও টাকা হাতে আসে না। বেশি টাকা আটকে গেলে নতুন পণ্য কেনার সমস্যা হতে পারে।

মেন্টরিং

কার কাছে কত টাকা বাকি আছে, সেই তালিকা মেন্টরের সঙ্গে পর্যালোচনা করুন।

পণ্যের দাম কীভাবে ঠিক করব?

পণ্য কেনা বা তৈরির খরচ, শ্রম, পরিবহন, প্যাকেজিং ও অন্যান্য খরচ হিসাব করে লাভ যোগ করতে হবে। বাজারের দামও দেখতে হবে।

মেন্টরিং

আপনার একটি পণ্যের প্রকৃত খরচ মেন্টরের সঙ্গে হিসাব করে সঠিক দাম নির্ধারণ করুন।

ঋণ নেওয়ার আগে কী ভাবব?

কেন ঋণ নিচ্ছেন, কত টাকা দরকার, কী কাজে ব্যবহার করবেন এবং কিস্তি কীভাবে দেবেন—আগে হিসাব করুন।

মেন্টরিং

ঋণ নেওয়ার প্রয়োজন আছে কি না এবং ঋণ নিলে কীভাবে পরিশোধ করবেন—মেন্টরের সঙ্গে আলোচনা করুন।

ব্যবসা বড় করার আগে কী করব?

আগে দেখুন বর্তমান ব্যবসা নিয়মিত বিক্রি ও লাভ করছে কি না। তারপর ধীরে ধীরে পণ্য, কাস্টমার বা বাজার বাড়ান।

মেন্টরিং

আগামী ৩ মাসে ব্যবসা বড় করার একটি বাস্তব লক্ষ্য মেন্টরের সঙ্গে ঠিক করুন।

একজন উদ্যোক্তা কি একা সব কাজ করবেন?

ব্যবসা বড় হলে সব কাজ একা করা কঠিন। উৎপাদন, হিসাব, বিক্রি বা delivery—দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করা যায়।

মেন্টরিং

কোন কাজটি আপনি অন্য কাউকে দিতে পারেন, মেন্টরের সঙ্গে তা চিহ্নিত করুন।

নেটওয়ার্ক ও ব্যর্থতা থেকে শেখা

অন্য উদ্যোক্তার সঙ্গে যুক্ত হওয়া কেন দরকার?

অন্য উদ্যোক্তার কাছ থেকে অভিজ্ঞতা, বাজারের তথ্য, সরবরাহকারীর তথ্য ও নতুন সুযোগ সম্পর্কে জানা যায়।

মেন্টরিং

আপনার এলাকার অন্তত ৩ জন উদ্যোক্তার সঙ্গে যোগাযোগ করে তাদের অভিজ্ঞতা মেন্টরের সঙ্গে আলোচনা করুন।

উদ্যোক্তারা একসঙ্গে কাজ করলে কী সুবিধা?

একসঙ্গে পণ্য কেনা, বাজারে প্রবেশ, অভিজ্ঞতা বিনিময় বা supplier-এর সঙ্গে দরদাম করা সহজ হতে পারে।

মেন্টরিং

আপনার মতো অন্য উদ্যোক্তাদের নিয়ে কীভাবে ছোট একটি ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি করা যায়, মেন্টরের সঙ্গে আলোচনা করুন।

ব্যবসায় ব্যর্থ হলে কী করব?

কোথায় ভুল হয়েছে তা খুঁজে বের করুন—পণ্য, বাজার, দাম, খরচ নাকি ব্যবস্থাপনায়? ভুল থেকে শিখে আবার চেষ্টা করুন।

মেন্টরিং

আপনার একটি ভুল বা ব্যর্থতার অভিজ্ঞতা মেন্টরের সঙ্গে খোলামেলা আলোচনা করুন এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করুন।

মেন্টরিং

মেন্টরিং আসলে কী?

মেন্টরিং হলো একজন অভিজ্ঞ ব্যক্তি ও একজন উদ্যোক্তার মধ্যে নিয়মিত আলোচনা, পরামর্শ, অভিজ্ঞতা বিনিময় ও শেখার প্রক্রিয়া—যার লক্ষ্য উদ্যোক্তাকে নিজের সমস্যা বুঝে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করা।

মেন্টরিং

মেন্টর আপনার হয়ে ব্যবসা করবেন না; বরং আপনাকে নিজের ব্যবসার সমস্যা বুঝতে, সিদ্ধান্ত নিতে এবং কাজে প্রয়োগ করতে সাহায্য করবেন।

মেন্টরের কাছে কী নিয়ে যাব?

আপনার বাস্তব সমস্যা, বিক্রির হিসাব, খরচ, কাস্টমারের সমস্যা, নতুন আইডিয়া বা ব্যবসার লক্ষ্য নিয়ে যান।

মেন্টরিং

প্রতিটি সেশনের আগে অন্তত ২–৩টি প্রশ্ন লিখে মেন্টরের কাছে যান।

মেন্টরের পরামর্শ কীভাবে কাজে লাগাব?

শুধু শুনলেই হবে না। একটি পরামর্শ বেছে নিয়ে কাজে প্রয়োগ করুন এবং ফলাফল লিখে রাখুন।

মেন্টরিং

পরবর্তী সেশনে বলুন—“আমি কী করেছি, কী ফল পেয়েছি এবং কোথায় সমস্যা হয়েছে।”

মেন্টরিং থেকে আমি উপকার পাচ্ছি কি না কীভাবে বুঝব?

কিছুদিন পর দেখুন—বিক্রি, লাভ, কাস্টমার, খরচ, পণ্যের মান বা ব্যবসা পরিচালনায় কোনো উন্নতি হয়েছে কি না।

মেন্টরিং

মেন্টরিং শুরুর আগে আপনার ব্যবসার অবস্থা লিখে রাখুন। পরে আবার একই তথ্য লিখে পরিবর্তন দেখুন।

অন্য উদ্যোক্তার কাছ থেকেও কি শেখা যায়?

অবশ্যই। অন্য উদ্যোক্তার সফলতা যেমন শেখার বিষয়, তেমনি তার ভুল থেকেও শেখা যায়।

মেন্টরিং

আপনার মতো একজন উদ্যোক্তার একটি সফলতার গল্প বা একটি ভুল মেন্টরের সঙ্গে আলোচনা করুন—আপনি কী শিখলেন?

একজন উদ্যোক্তার সবচেয়ে বড় সম্পদ কী?

শুধু টাকা নয়। দক্ষতা, অভিজ্ঞতা, কাস্টমারের বিশ্বাস, ভালো সম্পর্ক এবং শেখার মানসিকতা একজন উদ্যোক্তার বড় সম্পদ।

মেন্টরিং

আপনার সবচেয়ে বড় ৩টি শক্তি এবং ২টি উন্নতির জায়গা মেন্টরের সঙ্গে চিহ্নিত করুন।

নতুন কিছু শুরু করার সবচেয়ে ভালো উপায় কী?

ছোট করে শুরু করুন, কাস্টমারের মতামত নিন, ভুল থেকে শিখুন এবং ধীরে ধীরে উন্নতি করুন।

মেন্টরিং

আগামী ৩০ দিনে আপনি যে একটি নতুন কাজ করবেন, সেটি মেন্টরের সঙ্গে ঠিক করে লিখে রাখুন।

মেন্টরের সঙ্গে কাজ শুরু করতে প্রস্তুত?